রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ১৭ জন

Admin ২১ April ২০২৬ · Tuesday · ১০:৫২ পূর্বাহ্ণ
এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ১৭ জন
এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১ হাজার ৫৩৩ জন পরীক্ষার্থী,প্রথমদিন অনুপস্থিত ১৭ জন

রুহুল আমিন, তাড়াইল থেকে:

সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথমদিনের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) তাড়াইল উপজেলার 
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের চিত্র লক্ষ করা গেছে।

তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বরত উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, বিভিন্ন ক্যটাগরিতে এবার উপজেলার মোট ৩ টি  পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৫৩৩ জন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে। এসএস‌সিতে ১ হাজার ৭৮ জন, দাখিলে ৩৫২ জন ও ভোকেশনালে ১০৩ জন পরীক্ষার্থী। তার মাঝে প্রথমদিনের পরীক্ষায়  অংশগ্রহণ করেছে ১ হাজার ৫১৬ জন।
পরীক্ষার কেন্দ্র ৩ টি হল, তাড়াইল সরকারি  পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও সহিলাটী আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা।

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রের কেন্দ্র সচিব শামসুন্নাহার বলেন, ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৩ জন অংশ গ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ৫ জন। প্রতিটি রুমে সিসিটিভি ক্যামেরায় পরীক্ষা নেয়া হয়েছে। শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে হাসি মুখে বের হয়েছে। তিনি আরও জানান, আমাদের বিদ্যালয়ে ৫ সদস্য বিশিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটির দ্বারা পরীক্ষা পরিচালনা করা হয়েছে। তারা হলেন, মিজানুর রহমান, মোহাম্মদ মাসুম মিয়া, আব্দুল্লাহ আল মামুন, জোবায়ের হোসাইন ও মানছুরা বেগম। আজকের পরীক্ষা হল সুপার ছিলেন হুমায়ুন কবীর।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি নিজে কেন্দ্রগুলো পরিদর্শন করছি। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  দর্শকদের ম...

২৪ October ২০২৬ · Saturday · ০৭:৩২ অপরাহ্ণ