মে দিবস কে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
অদ্য ২১/৪/২৬ ইং কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁ মাঠ সংলগ্ন হিলালী ভবনের ২য় তলায় জাতীয়তাবাদী চালক দল কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা শ্রমিকদল নেতা মো: রফিকুল ইসলাম রাহাত এর সঞ্চালনায় ও সাবেক কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি,কিশোরগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিল জামাল আবু নাসের হিলালী মিন্টুর সভাপতিত্তে বিভিন্ন ইউনিট সেক্টরের শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি মুলক আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য,কিশোরগঞ্জ ৪ নং পৌর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সুলতান মিয়া,কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদির, জেলা বিদ্যুৎ শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ উদ্দিন,সাবেক কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন,সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম,কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা মটর চালক দলের সভাপতি মোঃ রাজিব আহাম্মেদ আসাদ, জাতীয়তাবাদী রিক্সা,ভ্যান,অটো চালক দলের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ আলমগীর ভুইঁয়া কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক দলের দপ্তর সম্পাদক আলী আসাদ সহ কিশোরগঞ্জ জেলা, উপজেলা,পৌর এবং বিভিন্ন ইউনিট থেকে আগত শ্রমিক দলের নেতৃবৃন্দ। বক্তব্য তাদের নিজ নিজ বক্তব্যে বলেন আগামী ১লা মে দিবসের প্রস্তুতি এবং সংগঠন কে শক্তিশালী করার লক্ষ্যে মাঠে কাজ করার নির্দেশ প্রদান করা হয়। এবং বর্তমান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হকের বিরুদ্ধে কমিটি বাণিজ্য সহ আনিত অনেক অভিযোগ তুলে ধরা হয় ও আগামীতে এই কমিটি কে বাতিল করে সঠিক ও মাঠ পর্যায়ের পরিশ্রমী শ্রমিক দ্বারা জেলা কমিটি গঠনের লক্ষ্যে জোর দ্বাবি প্রস্তাবিত হয়।