বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে চলনবিলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০১:৪৫ অপরাহ্ণ
নাটোরে চলনবিলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু
নাটোরে চলনবিলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু

নাটোর প্রতিনিধি:
নাটোরের চলনবিল অঞ্চলে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে “বোরো ধান কর্তন উৎসব-১৪৩৩” এর উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৬০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে। যা গত বছরের ৩৬ হাজার ৫৫০ হেক্টরের চেয়েও বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলনবিল এলাকায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ ধান পেকে গেছে। শ্রমিক সংকট নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে পর্যাপ্ত শ্রমিক থাকায় ধান কাটায় কোনো বড় সমস্যা হচ্ছে না। কৃষকদের সোনার ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতে কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল রিফাত ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খান বলেন, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে চলনবিলে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। সময়মতো ধান কাটা ও মাড়াই সম্পন্ন করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন