রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাটডাউন, সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০১:৫৫ অপরাহ্ণ
শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাটডাউন, সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা
শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাটডাউন, সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

‎পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের চলমান একাডেমিক শাটডাউন এর কারণে পূর্বনির্ধারিত ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার আইন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্ধারিত সময়ে উত্তরপত্র সরবরাহ করা হলেও শিক্ষকরা উপস্থিত না থাকায় সেগুলো পুনরায় দপ্তরে ফেরত নেওয়া হয়।

‎আইন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শামীম হোসাইন বলেন, “শিক্ষক পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। আজ আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু তা অনুষ্ঠিত হয়নি। কবে এই সমস্যার সমাধান হবে, তা নিয়েও আমরা অনিশ্চয়তায় আছি।”
এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষা নির্ধারিত রয়েছে। লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এসব পরীক্ষা আদৌ হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

‎বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লা ফয়সাল বলেন, “আজ একটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আগামীকালও দুটি বিভাগের পরীক্ষা রয়েছে। আমরা যথাসময়ে উত্তরপত্র পাঠাবো। শিক্ষকরা পরীক্ষা নিলে পরীক্ষা হবে, অন্যথায় হবে না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শিক্ষকদের আন্দোলনের আওতায় যেন শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা অন্তর্ভুক্ত না করা হয়। শিক্ষার্থীদের ক্ষতির বিষয় বিবেচনায় নিয়ে ফাইনাল পরীক্ষাগুলো গ্রহণের জন্য তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ