রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

মাটিরাঙ্গায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০১:৫৭ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা
মাটিরাঙ্গায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা

মো.এনামুল হক, মাটিরাঙ্গা,খাগড়াছ‌ড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

পরিবেশবান্ধব চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের করলা, চিচিঙ্গা ও শসার বীজ বিতরণ করা হয়।

একই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর বায়োপেস্টিসাইড, বায়োম্যাক্স, আন্টারিও এবং ক্ষতিকারক পোকা দমনে পরিবেশবান্ধব 'হলুদ ফেরোমন ফাঁদ' কার্ডসহ বিভিন্ন প্রকার ক্যাটালগ ও আধুনিক চাষ পদ্ধতির নির্দেশিকা প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্র্যাকের চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল শিকদার এবং মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা বজায় রাখতে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও নিরাপদ পদ্ধতির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ