বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

Admin ০১ April ২০২৬ · Wednesday · ১০:৩৫ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে অনিয়মের অভিযোগ উঠেছে। ডিজেল ও পেট্রোল মিশ্রণের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার  পুলেরঘাট মাইজহাটি এলাকায় অবস্থিত বৈশাখী ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল সরবরাহে অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (০১ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশ।
এছাড়া, তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাস স্বাক্ষরিত আদেশে কমিটিকে অভিযোগটি জরুরি ভিত্তিতে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ