শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

ভারতে পাচারকালে ৮৮ কেজি শুটকি ও সী-হর্স উদ্ধার

Admin ৩১ March ২০২৬ · Tuesday · ০৭:০১ পূর্বাহ্ণ
ভারতে পাচারকালে ৮৮ কেজি শুটকি ও সী-হর্স উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত দিয়ে ৮৮ কেজি শুটকি ও বিরল প্রজাতির সী-হর্স ভারতে পাচারের সময় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এ শুটকি ও সী-হর্স উদ্ধার করে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এই সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায সীমান্তবর্তী এলাকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজিবির উপস্হিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৮৩ কেজি সামুদ্রিক উন্নতমানের হাঙ্গর মাছের শুটকি ও ৫ কেজি বিরল প্রজাতির সী-হর্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শুটকি ও সী-হর্স কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ