শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়

এনগেজড পূজা চেরি, বিয়ের পিঁড়িতে বসবেন কবে?

অনলাইন ডেস্ক ১৫ March ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
এনগেজড পূজা চেরি, বিয়ের পিঁড়িতে বসবেন কবে?

ঢাকাই শোবিজের আলোচিত নাম পূজা চেরি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন পূজা।

পূজা সিঙ্গেল নাকি এঙ্গেজড, এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড।

এই প্রথম আমি কথাটা বললাম।
এই প্রসঙ্গে পূজা আরো বলেন, আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না-করা পুরোপুরি আমার ওপর ছেড়ে দিয়েছে। ইচ্ছে হলে কাজ করব, না চাইলে ছেড়ে দেব- এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এরপরই পূজার হাতে থাকা আংটিটি বাগদানের কি না প্রশ্ন করলে অভিনেত্রী উত্তর দেন, না। এখনো পর্যন্ত ওরকম কিছুই হয়নি। হলে তো এই হাতে আংটি থাকতো (বাম হাত উঁচিয়ে দেখিয়ে)।

তাহলে কবে বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে পূজা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।

পারিবারিকভাবেই বিয়ের আয়োজন হবে বলেও জানিয়েছেন তিনি। সময় হলে সবার সামনে জানিয়েই বিয়ে করতে চান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ