কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তশরিফুল হাসিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অনুদান অসহায় পরিবারগুলোর চিকিৎসা ও জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।