শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

Admin ১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং অ্যাডভোকেসি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী সংলাপ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় একশজন তরুণ-তরুণীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় স্থানীয় সামাজিক সংগঠন ‘ক্লাইমেট ফর টুমোরো’ এ কর্মসূচির আয়োজন করে।
গত ১৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের লেক সিটি রুফটপ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে দিনব্যাপী এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ সমাজ গঠনে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচলিত সামাজিক ধারণা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে নিরাপদ থাকা, তথ্যের সত্যতা যাচাই করা এবং সামাজিক সমস্যা সমাধানে গঠনমূলক উদ্যোগ নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তরুণদের সম্মিলিত প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির দ্বিতীয় দিনে, ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে একই স্থানে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
পরবর্তীতে ১৭ অক্টোবর (শনিবার) পাকুন্দিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজনের তৃতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ সেশনগুলোতে অনলাইন হয়রানি প্রতিরোধ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই, ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং গণমাধ্যমের সংবাদের সঠিক বিশ্লেষণের কৌশল শেখানো হয়। পাশাপাশি নারীর অধিকার সুরক্ষায় জনসচেতনতা তৈরি ও সামাজিক পরিবর্তনে কার্যকর অ্যাডভোকেসি পরিচালনার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

‘ক্লাইমেট ফর টুমোরো’-র নির্বাহী সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, “ক্লাইমেট ফর টুমোরো শহর ও হাওরাঞ্চলে জলবায়ু পরিবর্তন, শিশু ও নারীর অধিকার সুরক্ষা, শিক্ষার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে আমাদের সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিবিডি কিশোরগঞ্জের সহসভাপতি সাইমা তাজরীন, ক্লাইমেট ফর টুমোরোর সাধারণ সম্পাদক উমর নাসিফ, সহসভাপতি সাদিয়া খান, সাংগঠনিক সম্পাদক ফাইজা জামান ও প্রশিক্ষক নূপুর মুন বিশ্বাসসহ স্থানীয় যুব সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ থাকতে, দায়িত্বশীলভাবে গণমাধ্যম ব্যবহার করতে এবং সমতাভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বিশেষ দিকনির্দেশনা দিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ
কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় কলেজ ছাত্রের উপর কিশোরগ্যাংয়ের হামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ফয়সালের...

১১ October ২০২৬ · Sunday · ০৭:০১ অপরাহ্ণ