শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

জ্বালানি তেল বিপণন পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৯:৫৩ পূর্বাহ্ণ
জ্বালানি তেল বিপণন পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন
রংপুর প্রতিনিধি ॥ জ্বালানি তেল বিপণন পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট জ্বালানি তেল পাম্পগুলো তদারকি করছেন। জেলা প্রশাসক এনামুল আহসান জানান, রংপুর মাহনগর, রংপুর সদর, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ,গংগাচড়া, পীলগাছা,পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় ৮৫টি জ্বালানি তেল পাম্প রয়েছে। এসকল পাম্পে বিভিন্ন পর্যায়ের ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালনা তদারকি করবেন। রংপুরের পাম্পগুলোতে এখনো তেল সংকট রয়েছে। সকাল থেকে বিভিন্ন তেল পাম্পে শত শত মোটরসাইকেল ও গাড়ির লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক গ্রাহককে তেল না পেয়ে ফিরে যেতেও দেখা যায়। তেলের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তারা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, রোববার জেলার ডিপোগুলোতে, ডিজেল সাত হাজার পাঁচশ ২২ লিটার, পেট্রোল ৩৩ হাজার পাঁচশ লিটার, অকটেন ১৪ হাজার লিটার ও কেরোসিন ২৭ হাজার লিটার মজুত রয়েছে। এদিকে নিরাপত্তার শংঙ্কায় রংপুরে তিনটি জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল-অকটেন নিলেও বর্তমানে প্রতিদিনই পাম্প থেকে চাহিদা আসছে। ফলে সেই অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া পাম্পে গ্রাহকদের ভিড়ের কারণে নিরাপত্তার শঙ্কায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ