শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৪:০৭ অপরাহ্ণ
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় গতকাল রবিবার (২৯ মার্চ) ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন— একই এলাকার হোসনে আরা (৪৫) মেয়ে স্বর্ণা আক্তার (২০) ও ছেলে তরিকুল ইসলাম (২০)। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চান্দপুর কুড়েরপাড় গ্রামের গেদু মিয়ার বসতবাড়িতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের নিকটাত্মীয় নুর ইসলাম, তাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আল আমীন গং-এর নেতৃত্বে হঠাৎ বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে গেদু মিয়ার বাড়ির হোসনে আরার ওপর হামলা চালায় তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে তার মেয়ে স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, তমা আক্তার ও ছেলে তরিকুল ইসলাম এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে তাদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মা হোসনে আরা, মেয়ে স্বর্ণা আক্তার ও ছেলে তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভূক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সঠিক বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কথা বলতে গেলে তারাই তর্কে জড়ায়। উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের তিনজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ