শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই,মোঃ আব্দুল হেকিম

Admin ৩০ April ২০২৬ · Thursday · ০৫:৫৫ অপরাহ্ণ
অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই,মোঃ আব্দুল হেকিম
অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই,মোঃ আব্দুল হেকিম

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।

আসছে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হেকিম। নিজের প্রার্থিতা আগ্রহ প্রকাশ করে তিনি
তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট 
ইউনিয়ন বাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

তিনি বলেন,অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই।একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।

৫নং বাদাঘাট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই এ বছর ইউপি নির্বাচনে ৫নং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ আব্দুল হেকিম।

আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান তিনি।

এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন আব্দুল হেকিম।

মোঃ আব্দুল হেকিম বলেন,আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি 
ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ৫নং বাদাঘাট ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে  জয়যুক্ত হলে ৫নং বাদাঘাট ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।

তি‌নি জানান, ৫নং বাদাঘাট ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার ৫নং বাদাঘাট ইউনিয়নের মুরব্বী,ভাই,বন্ধু,মা,বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ