রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী মোঃ ফরিদ উদ্দিন

Admin ০১ May ২০২৬ · Friday · ১১:৫০ পূর্বাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী মোঃ ফরিদ উদ্দিন
মহান মে দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী মোঃ ফরিদ উদ্দিন

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

ঐতিহাসিক মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১নং শ্রীপুর উত্তর 
ইউনিয়নসহ দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক হাজী মোঃ ফরিদ উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় সমাজ সেবক সুনামগঞ্জ জেলা,আইবিডব্লিউএফ সভাপতি মোঃ ফরিদ উদ্দিন তিনি বলেন,মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ন্যায্য মজুরি ও দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তার ফলেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।


তিনি আরও বলেন,শ্রমিক ও মেহনতি মানুষই উন্নয়নের মূল চালিকাশক্তি। আমাদের ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩টি শুক্ল স্টেশনে কর্মরত ও গ্রামাঞ্চলে বসবাসরত কৃষক,দিনমজুর এবং সকল শ্রমজীবী মানুষের পরিশ্রমেই গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতি।আসন্ন শ্রীপুর উত্তর  ইউনিয়ন নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং শ্রীপুর উত্তর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব ইনশাআল্লাহ।


পরিশেষে তিনি মহান মে দিবসে উপলক্ষে তাহিরপুর উপজেলা ও প্রিয় ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নসহ বিশ্বের সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ