শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

বিএনপির যুক্তরাজ্য আহবায়ক কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের যারা

Admin ০২ May ২০২৬ · Saturday · ১১:২১ পূর্বাহ্ণ
বিএনপির যুক্তরাজ্য আহবায়ক কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের যারা
বিএনপির যুক্তরাজ্য আহবায়ক কমিটিতে স্থান পেলেন বিশ্বনাথের যারা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার আবুল কালাম আজাদকে আহবায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্যসচিব করে নতুন কমিটি ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার এই তথ্য জানানো হয়।  
নবগঠিত এ কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ জন বিএনপি নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
তারা হলেন— আহবায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ, সদস্য পদে বিশ্বনাথ পৌরসভার হাজী তৈমুছ আলী, মোঃ ফয়জুল হক, গুলজার খান, রামপাশা ইউনিয়নের ড. মুজিবুর রহমান, দৌলতপুর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব, দশঘর ইউনিয়নের তোফাজ্জল আলম।
জানা গেছে, যুক্তরাজ্যে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগে নেতৃবৃন্দ বাংলাদেশে অবস্থানকালে বিশ্বনাথ উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিশ্বনাথের ৭ নেতার যুক্তরাজ্য বিএনপির কমিটিতে স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ