রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ

হাওরের কৃষকদের সাহায্য করতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান এড.ফজলুর রহমানের

Admin ০৩ May ২০২৬ · Sunday · ১২:০৬ অপরাহ্ণ
হাওরের কৃষকদের সাহায্য করতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান এড.ফজলুর রহমানের
হাওরের কৃষকদের সাহায্য করতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান জানালেন এড. ফজলুর রহমান এমপি

বিজয় কর রতন,হাওর অঞ্চল প্রতিনিধি: অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট আগাম বন্যায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের কৃষকদের দুঃখ দূর্দশা স্বচক্ষে পরিদর্শন শেষে কৃষকদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসতে দেশি-বিদেশি সংস্থা ও উন্নত রাষ্ট্রের প্রতি আহবান জানান কিশোরগঞ্জ ৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের সংসদ সদস্য এড. ফজলুর রহমান।
তিনি বলেন, আমি আমার নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নের হাওর ঘুরে যা দেখেছি তাতে এটা হাওর বলে মনে হয়না, সব নদী হয়ে গেছে। এই নদীতে তলিয়ে গেছে কৃষকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন সোনালী ধান, হারিয়ে গেছে তাদের সাধ ও স্বপ্ন। এমন দূর্যোগ আমি আমার দীর্ঘ জীবনে খুব কমই দেখেছি। হাওরের এমন কোন ঘর নেই , এমন কোন কৃষক নেই যারা এই দুর্যোগে ক্ষতিগ্রস্থ হয়নি। তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, হাওরের ক্ষতিগ্রস্থ কৃষকদের আগামী তিন মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার সকল নেতা-কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হাওরের কৃষকদের পাশে থাকবো ইনশাল্লাহ। রবিবার  সকালে অষ্টগ্রামের জিরো পয়েন্ট এলাকায় সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এড. ফজলুর রহমান। ।

এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এড. উম্মে কুলছুম রেখা, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ