শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ আহমেদ'র পক্ষে উপজেলাবাসীর জোরালো সমর্থন

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:০০ অপরাহ্ণ
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ আহমেদ'র পক্ষে উপজেলাবাসীর জোরালো সমর্থন
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে পারভেজ আহমেদ'র পক্ষে উপজেলাবাসীর জোরালো সমর্থন

(ঢাকা জেলা প্রতিনিধি -নারয়ন সরকার সবুজ) 

আসন্ন কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে। এই প্রেক্ষাপটে সৎ, যোগ্য, নির্ভীক ও নিষ্ঠাবান নেতৃত্বের প্রত্যাশায় অনেকেই চেয়ারম্যান পদে পারভেজ আহমেদকে দেখতে চান বলে জানা গেছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় পারভেজ আহমেদ ইতোমধ্যেই এলাকায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। স্থানীয়দের ভাষ্য, বিগত সময়গুলোতে নানা রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি মানুষের পাশে থেকেছেন, যা তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এলাকাবাসীর অনেকে জানান, পারভেজ আহমেদ সবসময় দলমত নির্বিশেষে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান তাকে অন্যদের থেকে আলাদা করেছে। স্থানীয় যুবসমাজের মাঝেও তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।
স্থানীয় একাধিক সচেতন নাগরিকের মতে, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি সত্যিকার অর্থে উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন। পারভেজ আহমেদের অতীত কর্মকাণ্ড ও ত্যাগ আমাদেরকে আশাবাদী করে।
এ বিষয়ে পারভেজ আহমেদ বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। যদি এলাকাবাসী আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এ ধরনের জনমত স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, সময়ের সাথে সাথে এই সমর্থন কতটা সাংগঠনিক রূপ নেয় এবং নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলে,

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ