সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

ঢাকায় চিকিৎসাধীন খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Admin ০৩ May ২০২৬ · Sunday · ০২:১৮ অপরাহ্ণ
ঢাকায় চিকিৎসাধীন খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাকায় চিকিৎসাধীন খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় খুলনায় দোয়া মাহফিল

মো: আল-মাহফুজ শাওন 

ঢাকায় চিকিৎসাধীন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) খুলনা দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট তুহিনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন