শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে পদবঞ্চিত ছাত্রদলের একাংশের বিক্ষোভ, প্রতিমন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা

Admin ০৪ May ২০২৬ · Monday · ০৫:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে পদবঞ্চিত ছাত্রদলের একাংশের বিক্ষোভ, প্রতিমন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা
কিশোরগঞ্জে পদবঞ্চিত ছাত্রদলের একাংশের বিক্ষোভ, প্রতিমন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা

এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: 

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত  কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলমের বিরুদ্ধে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটি বাতিলের দাবি জানান।

জানা যায়, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এর পরপরই একাংশের নেতাকর্মীদের মধ্যে ব্যপক ক্ষোভ প্রকাশ করতে দেখা দেয়। এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে কমিটি ঘোষণা করা হলে আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়া হয়, যা নিয়ে দলের ভিতরে বিতর্ক তৈরি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের প্রভাবেই ওয়াকিউরকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ এখানে দাঁড়িয়ে আমাদের কথা বলার কথা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের দলের ভেতর যে সিন্ডিকেট গড়ে উঠেছে- তার বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত—প্রতিটি কর্মসূচিতে আমরা রেদোয়ানুর রহমান ওয়াকিউর ভাইয়ের নেতৃত্বে কিশোরগঞ্জের রাজপথ দখলে রেখেছিলাম।

তিনি আরও বলেন দীর্ঘ ১১ মাস পর ওয়াকিউর ভাইকে পরিকল্পিতভাবে বঞ্চিত করে সিন্ডিকেটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। দলের জন্য আমাদের ত্যাগ থাকা সত্ত্বেও কেন আমাদের ওপর এই অন্যায় করা হলো এর সদুত্তর চাই।  আমরা এই বঞ্চনার কারণ জানতে চাই।


প্রতিমন্ত্রী শরীফুল আলমের কঠোর সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কিশোরগঞ্জের ছাত্র-জনতা আজ শরীফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করছে। ঢাকা, কিশোরগঞ্জ বা ময়মনসিংহ—যেখানেই আন্দোলন হয়েছে আমরা সবসময় সক্রিয় ছিলাম। রাজপথের লড়াইয়ের মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করে নেব।

বিক্ষোভকারিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি বলেছিলেন, মিছিলের শেষ প্রান্তে থাকা কর্মীটিও যেন যথাযথ মূল্যায়ন পায়। কিন্তু বর্তমানে আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে সখ্যতা রেখে চলেছে, যাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই এবং যারা কোনোদিন রাজপথের মিছিলে ছিল না—তারাই আজ ছাত্রদলের নেতৃত্বে চলে এসেছে। এই পকেট কমিটি ও সিন্ডিকেটকে আমরা কিশোরগঞ্জের মাটি থেকে প্রত্যাখ্যান করছি।

সমাবেশ থেকে অবিলম্বে পকেট কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানানো হয়। অন্যথায় সামনে আরও তীব্রতর আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ