শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Admin ০৪ April ২০২৬ · Saturday · ০১:৩৮ অপরাহ্ণ
নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে অবৈধভাবে ডিজেল মজুদ করার দায়ে সাদ্দাম নামের এক ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্বগ্রাম বেড়িবাঁধ সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সাদ্দাম নামের এক ব্যক্তির গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ১৭ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সাদ্দামকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ