বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়া পৌর নির্বাচনে ২০ টি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

Admin ০৭ May ২০২৬ · Thursday · ০১:৩৬ অপরাহ্ণ
কুষ্টিয়া পৌর নির্বাচনে ২০ টি  ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা
কুষ্টিয়া পৌর নির্বাচনে ২০ টি ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

​নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

​আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার পক্ষ থেকে ২১টি ওয়ার্ডে মধ্যে ২০ টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের  নামের তালিকা  প্রকাশ ও মনোনীত কাউন্সিলর পদপ্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে এবং একটি আদর্শ ও ইনসাফভিত্তিক পৌরসভা গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী যোগ্য ও সৎ প্রার্থীদের মনোনয়ন প্রদান করেছে।
​অনুষ্ঠানে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘোষিত তালিকায় ৮ নং ওয়ার্ড ব্যতীত বাকি ২০টি ওয়ার্ডের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
​ঘোষিত মনোনীত প্রার্থীরা হলেন:
১ নং ওয়ার্ডে সজল মাহমুদ লিটন, ২ নং ওয়ার্ডে মো: হায়াত আলী, ৩ নং ওয়ার্ডে হাফেজ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডে মো: সাইফুজ্জামান সাব্বু, ৫ নং ওয়ার্ডে মো: আরিফুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে সাখাওয়াত হোসেন লালমি, ৭ নং ওয়ার্ডে ফুয়াদ হোসেন ফয়সাল, ৯ নং ওয়ার্ডে মো: মিজানুর রহমান মিজু, ১০ নং ওয়ার্ডে মো: আমিরুল ইসলাম, ১১ নং ওয়ার্ডে রাজী উদ্দিন আহমেদ শাহীন, ১২ নং ওয়ার্ডে মো: শওকত আকবর, ১৩ নং ওয়ার্ডে মো: আলতাফ হোসেন আলকা, ১৪ নং ওয়ার্ডে মো: বকুল হোসেন, ১৫ নং ওয়ার্ডে মো: শাহজাহান আলী, ১৬ নং ওয়ার্ডে মো: শাহীনুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডে মো: মুস্তাফিজুর রহমান পলাশ, ১৮ নং ওয়ার্ডে অধ্যক্ষ মো: আব্দুল বারী, ১৯ নং ওয়ার্ডে হাফেজ আশিকুর রহমান, ২০ নং ওয়ার্ডে আল-মামুন সোহাগ এবং ২১ নং ওয়ার্ডে মো: আমিরুল ইসলাম বাবলু।
​উল্লেখ্য, ৮ নং ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়। 
এসময় শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনসহ শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভার সামগ্রিক উন্নয়ন ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন