বরিশালে মহাসড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু
সবুজ হাওলাদার,বরিশাল জেলা প্রতিনিধি:
শনিবার (৪ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর নথুল্লাবাদ সংলগ্ন সড়কের ডিভাইডারে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।
এ কর্মসূচির আয়োজন করে সড়ক ও জনপদ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সড়ক সার্কেলের প্রধান প্রকৌশলী মাসুদ খান, নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সড়কের ডিভাইডারে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষার পাশাপাশি সড়ক নিরাপত্তা, সৌন্দর্য বৃদ্ধি এবং ফলজ ও বনজ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগের অংশ হিসেবে বরিশাল বিভাগে সড়ক ও জনপদ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বিভাগের বিভিন্ন মহাসড়কজুড়ে বাস্তবায়ন করা হবে।