শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

জীবন বাজি রেখে দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল

Admin ০৯ May ২০২৬ · Saturday · ০৪:৫৬ পূর্বাহ্ণ
জীবন বাজি রেখে দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল
জীবন বাজি রেখে দু'পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,জাউয়া কোনাপাড়া গ্রামের মোহাম্মদ আলী বংকু প্রায় এক বছর আগে খিদ্রাকাপন গ্রামের সাবেক চেয়ারম্যান আখলুস মিয়ার কাছ থেকে একখণ্ড জমি কেনেন। দীর্ঘদিনেও জমিটি রেজিস্ট্রি না হওয়ায় বৃহস্পতিবার মোবাইল ফোনে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কোনাপাড়া গ্রামের লোকজন খিদ্রাকাপন গ্রামের লোকজনের ওপর হামলা চালালে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে ঘটনাস্থলে থামেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসময় অজ্ঞাত স্থান থেকে আসা একটি ইটের আঘাতে তিনি পায়ে আঘাত পান। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

সংসদ সদস্য কামরুল জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষে রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি আটকা পড়েছিল। জনসাধারণের জানমাল রক্ষায় আমি নেমে তাদের থামানোর চেষ্টা করি। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের ছাতকের কৈতক হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ