শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
জাতীয়

চাঁদাবাজি মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল হক

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৬:৩৫ পূর্বাহ্ণ
চাঁদাবাজি মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল হক
চাঁদাবাজি মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল হক

রাজনীতি ডেস্ক:
২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

রবিবার (৫ এপ্রিল) ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় খালাস পেলেও তার মুক্তি মিলছে না। আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া এ তথ্য জানান।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে তাকে খালাস প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ১ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। 

ওই দিন বাদী খলিলুর রহমান আদালতকে জানান, মোজাম্মেল হকের খালাসে তার আপত্তি নেই। পরে আদালত রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক বাদী খলিলুর রহমানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমণ্ডির অফিসে ডেকে নেন।

নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়। আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট তিনি আদালতে মামলা দায়ের করেন।

গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ