শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: হুইপ রকিবুল ইসলাম বকুল

Admin ১৬ May ২০২৬ · Saturday · ০৪:০২ অপরাহ্ণ
তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: হুইপ রকিবুল ইসলাম বকুল
তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি: হুইপ রকিবুল ইসলাম বকুল

খুলনা প্রতিনিধি :মো: আল-মাহফুজ শাওন 
খুলনার তরুণ সমাজকে দক্ষ, মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী  এর স্বপ্নের কথা তুলে ধরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ  বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় চালিকাশক্তি হলো এ দেশের তরুণ সমাজ। তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে যুবকরা সুশিক্ষিত, মানবিক গুণসম্পন্ন ও প্রযুক্তিতে দক্ষ হয়ে মেধার জোরে বিশ্ব দরবারে দেশের লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।

শনিবার (১৬ মে) সকালে  প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের এই আয়োজন কোনো সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এক শক্তিশালী সামাজিক আন্দোলন। বর্তমান সময়ে নানা অপশক্তি যখন যুবসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তখন খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধের মাধ্যম।

তিনি আরও বলেন, একটি ফুটবল মাঠ একজন তরুণকে মাদকের অন্ধকার গলি থেকে আলোর জগতে ফিরিয়ে আনতে পারে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশপ্রেম গড়ে তোলে। তাই তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশে সরকার ক্রীড়াবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশু-কিশোর, ক্রীড়াবিদ, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে পুরো কমপ্লেক্স প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্রীড়া প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম ক্রীড়াবিদ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ