সোমবার, ০৮ জুন ২০২৬
সারাদেশ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার— ইবি ছাত্রদল

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৮:৫৪ পূর্বাহ্ণ
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার— ইবি ছাত্রদল
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার— ইবি ছাত্রদল

তালুকদার হাম্মাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় :
“জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি সরকার। বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্ন জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদ পরিপন্থী, যা প্রতারণামূলক।” লিখিত লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। 

রবিবার (১৭ মে ) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, বটতলা, প্রশাসন ভবনসহ আশেপাশের এলাকায় তারা জুলাই সদন বাস্তবায়ন সম্পর্কিত বিএনপির এ লিফলেট বিতরণ করেন। এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য নূর উদ্দিন ও সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে বলা হয়, গনভোটের ‘খ’ নং প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” অংশ এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” অংশ জুলাই সনদের ঐক্যমতের অংশ নয়। এই অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি করেছিলো যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে। 

বিএনপি সংসদের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপি-র উক্ত আপত্তি প্রাধান্য পাবে। বিএনপি উক্ত অনুচ্ছেদের নোট অংশ অনুসারে অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।

লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন-গ এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যেই লংঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নং অনুচ্ছেদের লংঘন। 

এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শেখ হাসিনা সরকার পালানোর পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ড. ইউনূস সরকারের নেতৃত্বে আমরা একটি নতুন সরকার পেয়েছিলাম। তার নেতৃত্বে একটি ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। ওই কমিশনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে একটি সনদ তৈরি করেছিল। সেখানে তাদের প্রস্তাব, লিখিত প্রস্তাব দাখিল করেছিল। আর সেই সনদে প্রথমে বিএনপি স্বাক্ষর করেছিল। জামাত সহ অন্যান্য দলও স্বাক্ষর পরবর্তীতে স্বাক্ষর করেছে। 

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। তবে কিছু ব্যাপারে বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছিল। এগুলোতে বিএনপি আগেই আপত্তি জানিয়েছিল যে আমরা এই বিষয়গুলো সংস্কার করব না। কিন্তু বিরোধী দলের বটবাহিনী নিয়মিত আক্রমণ চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে যে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক কথার মানুষ। আমরা বিশ্বাস করি করি যে, নোট অব ডিসেন্ট ব্যতিত জুলাই সনদের প্রতিটি অক্ষরই বাস্তবায়ন তিনি করবে। বটবাহিনীর অপপ্রচার এ যাতে শিক্ষার্থীরা ভুল না বুঝে এজন্যই আমরা এই লিফলেট প্রচার করছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ