শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

শরণখোলায় প্রয়াত আওয়ামিলীগ সভাপতির বাড়িতে চুরির চেষ্টা

Admin ১৭ May ২০২৬ · Sunday · ০৫:৩৬ অপরাহ্ণ
শরণখোলায় প্রয়াত আওয়ামিলীগ সভাপতির বাড়িতে চুরির চেষ্টা
শরণখোলায় প্রয়াত আওয়ামিলীগ সভাপতির বাড়িতে চুরির চেষ্টা

মো: রাজ হাওলাদার,মোংলা ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সদরের পূর্ব মাথায় প্রয়াত আওয়ামিলীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের বাড়িতে চুরির চেষ্টায় ব্যর্থ হয়েছে চোর চক্র। 
চুরি চেষ্টার ঘটনাটি ঘটেছে গতকাল ১৫ মে রাত আনুমানিক সাড় তিন টার দিকে।
চোর চক্রের সদস্যরা গভীর রাতে বাড়ির ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে সাবল দিয়ে জনালা ভাঙার চেষ্টা চালায় এবং কয়েকজন চোর পানির পাইপ বেয়ে দোতালায় উঠতে গেলে পাইপ ভেঙে চোর চক্রের সদস্যরা নিচে পড়ে যায় এতে বিকট শব্দ হলে ঘরে থাকা প্রয়াত উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী হেলেনা বেগম টের পায়।তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে তাৎক্ষণিক চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। 
প্রত্যক্ষদর্শী মোঃ ফিরোজ হাওলাদার এবং শাফিয়া বেগম জানান রাত প্রায় সাড়ে তিন টার দিকে চেয়ারম্যানের স্ত্রী হেলেনা বেগম চোর চোর বলে চিৎকার করলে আমরা সহ অনেকেই বাড়ির মধ্যে ছুটে যাই।কিন্তু আমরা যাওয়ার আগেই চোরেরা পালিয়ে যায়। 
চেয়ারম্যানের স্ত্রী হেলেনা বেগম বলেন আমি চোরের আওয়াজ টের পেয়ে আস্তে আস্তে দরজা খুলে দেখতে পাই চার -পাঁচ জন চোর চক্রের সদস্যরা সকলের মুখে মুখোশ পরা ছিলো কাউকেই চিনতে পারি নাই। 
এই চুরি চেষ্টার বিষয় প্রয়াত আওয়ামিলীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যানের ছোট ছেলে ইমরান উদ্দিন শুভ বলেন শুধু আমাদের বাড়ি নয়,রায়েন্দা বাজারের বিভিন্ন যায়গায় চোরের উপদ্রব বেড়েই চলেছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। চুরি চেষ্টার বিষয় শরণখোলা থানার অফিসার ইনচার্জ ওসি শামিনুল হক বলেন চুরি চেষ্টার বিষয় কোনো অভিযোগ পাওয়া যাইনি তবে অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

“উখিয়ার বিধবা রানু বালা মল্লিকের সয়নকক্ষটি অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে ”

উখিয়া প্রতিনিধি:গত সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের পাতাবাড়...

২৫ July ২০২৬ · Saturday · ০২:৩১ অপরাহ্ণ
মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখত...

২৫ July ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ