বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
জাতীয়

মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৪:১২ অপরাহ্ণ
মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর
মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার : ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-এর ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন সম্পন্ন করেছেন। মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা ও বন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।সফরকালে প্রতিনিধি দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এনডিসি সদস্যরা প্রথমে বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে তথ্যবহুল ব্রিফিং গ্রহণ করেন। এরপর তারা বন্দরের কার্গো ইয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের আকর্ষণীয় যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ