মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা

চট্টগ্রামে জমকালো আয়োজনে শেষ হলো গ্রীনলিফ প্রেজেন্ট স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট-২০২৬

Admin ২০ May ২০২৬ · Wednesday · ১০:৫৩ পূর্বাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে শেষ হলো গ্রীনলিফ প্রেজেন্ট স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট-২০২৬

মাসুদ মাহাতাব:

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো “গ্রীনলিফ প্রেজেন্ট স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট-২০২৬” এর ফাইনাল ম্যাচ। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফরচুন স্পোর্টস এরিনার মাঠে চলে এই জমজমাট ক্রিকেট আয়োজন।

ফাইনালে স্টার ফেয়ার লায়ন্স চট্টবানী টিমকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টার ফেয়ার ওয়ারিয়র্স ফুলের হাসি ফাউন্ডেশন টিম। প্রথমে ব্যাট করতে নেমে চট্টবানী টিম নির্ধারিত ১০ ওভারে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন ফুলের হাসি টিমের অধিনায়ক আরিয়ান। তার ঝড়ো ইনিংসের সুবাদে মাত্র ৯ ওভারেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে স্টার ফেয়ার ওয়ারিয়র্স।

স্টার ফেয়ার লায়ন্স চট্টবানী টিমের নেতৃত্ব দেন চট্টবানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ নুরুল কবির। অপরদিকে চ্যাম্পিয়ন স্টার ফেয়ার ওয়ারিয়র্স ফুলের হাসি ফাউন্ডেশন টিমের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মহসিন আলম।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালনায় এবং স্টার ফেয়ার পরিচালক ও কোরিওগ্রাফার আলমগীর হোসেন আলোর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কামরুল কায়েস চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন মোঃ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম সবুর, মহিউদ্দিন আমিন, কে এম ফকরুল, মোঃ জসিম উদ্দিন ফিরোজ, সাজেদুল আলম মিল্টন, সাংবাদিক প্রণয় দাশ শিমুল, মোঃ কামাল, কবি আলমগীর হোসেন, ফয়সাল মুন ও মোঃ সোহাগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হয়েছে। পুরো আয়োজন উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমী মানুষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন