মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

জেলা পরিষদের সাবেক সদস্য মাসুদ আলমের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

Admin ২১ May ২০২৬ · Thursday · ১২:৫৬ অপরাহ্ণ
জেলা পরিষদের সাবেক সদস্য মাসুদ আলমের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মাসুদ আলমের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের নিন্দা, সমর্থকদের প্রতিবাদ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:*

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সফল ব্যবসায়ী জনাব মাসুদ আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

 

সমর্থকদের অভিযোগ, একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন মিথ্যা তথ্য ও ভিত্তিহীন কথা ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

সমর্থকদের দাবি, মোঃ মাসুদ আলম হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একটি বিশেষ মহলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের মতে, মাসুদ আলমের মতো কর্মঠ, সফল ও স্বচ্ছ ভাবমূর্তির মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে হোসেনপুরে লুটপাট, দুর্নীতি ও অন্যায়ের রাজত্বের অবসান হবে। এ কারণেই তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে তারা ডিজিটাল অপপ্রচারের আশ্রয় নিয়েছে।

 

সমর্থকরা বলেন, মোঃ মাসুদ আলম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতিতে আসেননি। তার একমাত্র লক্ষ্য হোসেনপুরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করা। মোঃ মাসুদ আলম চেয়ারম্যান হলে তা হোসেনপুরের সাধারণ মানুষের জন্যই লাভজনক হবে।

 

সমর্থকদের আক্ষেপ, এলাকার কিছু মানুষ না বুঝে বা লোভে পড়ে নিজ এলাকার যোগ্য প্রার্থীর বিপক্ষে কথা বলছেন। তারা বলেন, কিবোর্ডের আড়ালে বসে যারা মিথ্যা ছড়াচ্ছেন, তারা জেনে রাখুন—মিথ্যা দিয়ে সত্যকে বেশিক্ষণ ঢাকা যায় না। যত বেশি কাদা ছোড়াছুড়ি হবে, মাসুদ আলমের প্রতি মানুষের ভালোবাসা ও সমর্থন ততই বাড়বে।

 

সমর্থকরা হোসেনপুরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হোসেনপুরের মানুষ এখন অনেক সচেতন। তারা জানে কারা এলাকার ভালো চায় আর কারা খারাপ চায়। আসুন, কোনো ধরনের গুজবে কান না দেই। উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের উপযুক্ত জবাব দেই। একজন ভালো মনের মানুষকে সম্মান করতে শিখি। আমাদের এলাকার সন্তান, আমাদের গর্ব জনাব মাসুদ আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করাই হোক আমাদের মূল লক্ষ্য।

 

উল্লেখ্য, বিগত বহুদিন যাবৎ সাবেক দুই বারের সফল জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম হোসেনপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ