করগাঁও ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শরাফ উদ্দিন লস্কর পারভেজ
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ঐতিহ্যবাহী করগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি,করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান গরীব দু:খী অসহায় মানুষের পরম বন্ধু শরাফ উদ্দিন লস্কর পারভেজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।
তিনি আরও বলেন,মহান আল্লাহ পাকের দয়ায় আমি এলাকার কৃষক, জেলে,শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কল্যাণে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছি।
আসন্ন ঈদুল-আযহার পবিত্র দিনে আমি
করগাঁও ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সকলকে সচেতন ও মানবিক হতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়,কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি,করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান গরীব দু:খী অসহায় মানুষের পরম বন্ধু শরাফ উদ্দিন লস্কর পারভেজ
দীর্ঘদিন ধরে করগাঁও ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।সততা,ন্যায়পরায়ণতা,নিরহংকার মনোভাব ও মানবিক নেতৃত্বের কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এলাকাবাসীর ভাষ্য এলাকার বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক বিরোধ নিষ্পত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন। স্থানীয় মানুষসহ সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসে একজন সৎ,নির্ভীক,মানবিক ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে।
এছাড়াও তিনি যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে গ্রহণ করেছেন।
তরুণদের মাঝে শৃঙ্খলা,ঐক্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে করগাঁও ইউনিয়ন পরিষদে তৃণমূলের জনবান্ধব নেতা শরাফ উদ্দিন লস্কর পারভেজকে আবারো করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকার সাধারণ মানুষ।