মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সারাদেশ

বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:২৭ অপরাহ্ণ
বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা
বিশ্বনাথ পৌরবাসীকে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের ঈদের শুভেচ্ছা

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বনাথ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম।

​এক শুভেচ্ছা বার্তায় শাহ তাজুল ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সমাজের সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন।’

পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় পৌরবাসী, আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি আপনাদের আন্তরিক সমর্থন, পরামর্শ ও নেক দোয়া কামনা করছি।’

​বিশ্বনাথের উন্নয়ন নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং আপনাদের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব বিশ্বনাথ পৌরসভা গঠনে আমি কাজ করে যেতে চাই।’

​বার্তার শেষাংশে তিনি পুনরায় বিশ্বনাথের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি -এর মৃত্যুবার্ষিকী উপ...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৪ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে...

০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ