শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়  অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে)সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমপি"কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতিক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে শুধু সুনামগঞ্জ-১ আসনেই ২৭ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তার আওতায় আনা হবে।

এমপি"কামরুজ্জামান কামরুল বলেন,
আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সুনামগঞ্জ-১ আসনের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছি। আমি বলেছি,আমার এলাকার কৃষকরা অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কথা শুনেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে। আমি জানানোর পর  সুনামগঞ্জ-১ আসনের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী।আমি সবসময় চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে আমার এই আসনকে এগিয়ে নিতে। আপনারাই আমাকে আপনাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করেছেন,আমি আপনাদেরই মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের কাজ করতে হয়, জনগণের বাইরে গিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন,দল-মত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগিতা পাবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৮ অপরাহ্ণ
খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন:খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৬ অপরাহ্ণ
জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) জিডির ভিত্তিতে খালিশপুর থানাধীন বৈকা...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৪ অপরাহ্ণ