শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আজহারুল ইসলাম (আজহার)।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল-আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, আধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত ও মাদকমুক্ত ১নং জিনারী ইউনিয়ন গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মোঃ আজহারুল ইসলাম বর্তমানে ১নং জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আল রইস পশ্চিমাঞ্চল জেদ্দা সৌদি আরব বিএনপির সভাপতি এবং সৌদি আরবের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। ইনশাআল্লাহ, সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
এদিকে, তাঁর পক্ষ থেকে প্রকাশিত ঈদ শুভেচ্ছা পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা পোস্টারটিকে সময়োপযোগী ও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ