শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

সঠিক সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক বিগত সরকারের আমলে নিহত ও নির্যাতিত হয়েছে- মির্জা ফখরুল

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:৪৩ অপরাহ্ণ
সঠিক সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক বিগত সরকারের আমলে নিহত ও নির্যাতিত হয়েছে- মির্জা ফখরুল
সঠিক সাংবাদিকতা করতে গিয়ে অনেক সাংবাদিক বিগত সরকারের আমলে নিহত ও নির্যাতিত হয়েছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,                  বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই জুলাইয়ের অভ্যুত্থানের পর, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রি-ফর্ম কমিশন হয়েছে। সেই রি-ফর্ম কমিশনের গণভোট হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মত বিনিয়মকালে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে। ব্যাংকে সবকিছু লুটপাট করে ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি। আগামী তিন মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে যদি সহযোগিতা করে যান তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব, সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য নেতারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাইয়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে জয়পুরহাটে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৮ অপরাহ্ণ
খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনা রূপসা টোলপ্লাজায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন:খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৬ অপরাহ্ণ
জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

জিডির ভিত্তিতে খালিশপুর থেকে হারানো আইফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

মো: আল-মাহফুজ শাওন:খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) জিডির ভিত্তিতে খালিশপুর থানাধীন বৈকা...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

কুড়িগ্রামে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে আব্দুল গনি মিয়া

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়...

২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৪ অপরাহ্ণ