শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য মনোনীত হলেন কিশোরগঞ্জের আশরাফ জালাল খান মনন

Admin ০২ June ২০২৬ · Tuesday · ১০:৪৪ অপরাহ্ণ
যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য মনোনীত হলেন কিশোরগঞ্জের আশরাফ জালাল খান মনন
যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য মনোনীত হলেন কিশোরগঞ্জের আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলনেতা এড.আশরাফ জালাল খান মনন।

মঙ্গলবার (২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করে। যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বোর্ড।

আশরাফ জালাল খান মননের এ মনোনয়নে কিশোরগঞ্জসহ কটিয়াদী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব যুবসমাজের উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলনেতা এড.আশরাফ জালাল খান মনন এক প্রতিক্রিয়ায় বলেন,"আলহামদুলিল্লাহ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং সেই সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ