শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

Admin ০৬ June ২০২৬ · Saturday · ১০:৩৬ অপরাহ্ণ
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন
কেন্দ্রীয় যুবদলের ‘সুপার সেভেন’ এ স্থান পেলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান এড. আশরাফ জালাল খান মনন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কৃতী সন্তান, রাজপথের পরীক্ষিত নেতা ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আশরাফ জালাল খান মনন। গত ৪ জুন ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়ায় তার নিজ জেলা কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদগুলোকে দলীয় কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ হিসেবে বিবেচনা করা হয়। রাজনৈতিক মহলে এসব পদকে অনেকে ‘সুপার সেভেন’ হিসেবেও আখ্যায়িত করে থাকেন। সেই বিবেচনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এড. আশরাফ জালাল খান মনন।

ছাত্রজীবনে ঢাকা মহানগর ছাত্রদলের রাজনীতির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে তার। পরবর্তীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে তিনি নিজেকে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার কারণে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে।

আইন পেশায় সুপ্রতিষ্ঠিত এডভোকেট আশরাফ জালাল খান মনন বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে বিএনপির দুর্দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশরাফ জালাল খান মনন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা আমি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

তিনি আরও বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জাতীয়তাবাদী আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে সাহিত্য ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা থাকবে।

আশরাফ জালাল খান মননের এই পদপ্রাপ্তিতে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, সততা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলার নেতাকর্মীদের মতে, জাতীয়তাবাদী রাজনীতির একজন অকৃত্রিম ধারক ও বাহক হিসেবে আশরাফ জালাল খান মননের এই অর্জন কিশোরগঞ্জবাসীর জন্যও গৌরবের বিষয়। তারা তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাত্র দুইদিন আগে গত ২ জুন আশরাফ জালাল খান মনন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডে সরকার মনোনীত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম (খান বাড়ি) এলাকার কৃতি সন্তান আশরাফ জালাল খান মননের এ প্রাপ্তিতে কিশোরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে তাঁর নিজ এলাকা কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন ধরে আইন পেশা, সামাজিক কর্মকাণ্ড এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আশরাফ জালাল খান মনন ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানের আইনি পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গ্লোবাল ল' থিংকারস সোসাইটি (জিএলটিএস)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি ব্যাংক পিএলসি, এবি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও কমিউনিটি ব্যাংক পিএলসির আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন।

রাজনৈতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জিয়া আইনছাত্র ফোরাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলের সংকটকালীন সময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনি ও সাংগঠনিক সহায়তা দেওয়ার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছেও সুপরিচিত।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামের বাসিন্দা এডভোকেট ওয়াছেক জালাল খান সম্রাট বলেন, মনন ভাই সবসময় মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই অর্জন নাগেরগ্রামসহ আমাদের জেলার জন্য গর্বের। আমরা আশা করি, তিনি নতুন দায়িত্বেও সফল হবেন এবং দেশের যুবসমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

উল্লেখ্য, যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬ অনুযায়ী গঠিত যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড দেশের যুবসমাজের উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নবগঠিত বোর্ডে সরকার মনোনীত সদস্যদের মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ