রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

Admin ০৬ April ২০২৬ · Monday · ০৪:৪৪ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
বাসন থানার বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) তারিখে পরিচালিত এই অভিযানে মাদক, ভুয়া পুলিশ পরিচয়দান, পুলিশ আক্রান্তসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামীদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ জন এবং ২০ পিস ইয়াবাসহ আরও ৩ জন মাদক মামলার আসামীকে গ্রেফতার করা হয়।


মাদক মামলার গ্রেফতারকৃত আসামীরা হলেন: রুবেল ওরফে মুতু (৩০) ও বৃষ্টি আক্তার (২৮) — যাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়— আসাদুল ইসলাম টিপু (২৭), আরফিন হোসেন আব্রাহাম (২৫) ও রাকিব ওরফে জীবন (২৩)।
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার: মোঃ ইলিয়াস (৪০) ও মোঃ আরিফ আল খোকন (৪০) নামের দুই ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আটক হন।


পুলিশ আক্রান্ত মামলার আসামী: মোঃ সাত্তার (৪৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।
প্রসিকিউশনভুক্ত অন্যান্য আসামী: এছাড়াও বিভিন্ন মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— রাসেল মিয়া (২২), নয়ন মিয়া (২২), দূর্জয় শাহ (১৮), সুমন মিয়া (২৫), নাহিদ চৌকিদার (১৮), হান্নান (৪২) ও রমিজ উদ্দিন (৩১)।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ