বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হচ্ছেন !

Admin ০৯ June ২০২৬ · Tuesday · ১১:০৬ পূর্বাহ্ণ
কুলাউড়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান  কে হচ্ছেন !
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হচ্ছেন !

মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধি

 ‎আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। উপজেলা উন্নয়ন ও নেতৃত্বের প্রশ্নে বিএনপির বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ নেতাদের নাম আলোচনায় উঠে আসছে।

‎সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা।

‎এছাড়া আলোচনায় রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

‎সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল।

‎এদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের মনোনয়ন ও স্থানীয় জনপ্রিয়তা বিবেচনায় যেকোনো একজন প্রার্থী চূড়ান্ত হতে পারেন। তবে শেষ পর্যন্ত বিএনপি কাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন কুলাউড়াবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন