সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হচ্ছেন !

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:১৬ অপরাহ্ণ
কুলাউড়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান  কে হচ্ছেন !

আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। উপজেলা উন্নয়ন ও নেতৃত্বের প্রশ্নে বিএনপির বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ নেতাদের নাম আলোচনায় উঠে আসছে।

‎সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা।

‎

‎এছাড়া আলোচনায় রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

‎

‎সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল।

‎

‎এদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম আহমদ চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

‎

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের মনোনয়ন ও স্থানীয় জনপ্রিয়তা বিবেচনায় যেকোনো একজন প্রার্থী চূড়ান্ত হতে পারেন। তবে শেষ পর্যন্ত বিএনপি কাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন কুলাউড়াবাসী।

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ