শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

ময়মনসিংহে মিছিলের পর পুলিশের মামলা, গ্রেপ্তার ৯ ছাত্রলীগ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:২৪ অপরাহ্ণ
ময়মনসিংহে মিছিলের পর পুলিশের মামলা, গ্রেপ্তার ৯ ছাত্রলীগ নেতাকর্মী কারাগারে

 

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে দ্রুত বিচার আইনে করা মামলায় তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বর্তা গ্রামের ফরহাদ হোসেন (২৮), ভান্ডাব গ্রামের নাজিম উদ্দিন (২৫), একই গ্রামের সাইফুল (৪৫), মেহেদী হাসান আলাল (৩২), বাটাজোর গ্রামের ইকবাল তালুকদার (৩০), উথুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রনি ঘোষ (৩৪), ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইমন শেখ (২৮), ৭ নম্বর ওয়ার্ডের ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং ছোট কাশর গ্রামের মনির হোসেন (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খানের নেতৃত্বে শনিবার সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিকেলে একই স্থানে পাল্টা বিক্ষোভ-মিছিল করে উপজেলা ছাত্রদল।

এ ঘটনায় ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল ইসলাম বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং গতকাল মিছিলেও তারা সক্রিয় অংশগ্রহণ করেন। মামলা শেষে ৯ জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মার্ক টেম্পারিং অভিযোগের পরও নীরব প্রশাসন, আশ্বাসের এক বছরেও চালু হয়নি কোডিং সিস্টেম

মার্ক টেম্পারিং অভিযোগের পরও নীরব প্রশাসন, আশ্বাসের এক বছরেও চালু হয়নি কোডিং সিস্টেম

নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৭ অপরাহ্ণ
কুড়িগ্রামের বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম

কুড়িগ্রামের বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-র...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৪ অপরাহ্ণ