শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

প্রত্যক্ষ ভোটে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির নির্বাচিত

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:৪৪ অপরাহ্ণ
প্রত্যক্ষ ভোটে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির নির্বাচিত

 

চট্টগ্রামে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণতান্ত্রিক এই নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হয়েছেন।

সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আলিফ উদ্দিন রুবেল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল সিদ্দিকী রনি এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মারুফ।

নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম আবির সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।

তাঁরা বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”—এই নীতিকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর মহানগর কমিটি গড়ে তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মার্ক টেম্পারিং অভিযোগের পরও নীরব প্রশাসন, আশ্বাসের এক বছরেও চালু হয়নি কোডিং সিস্টেম

মার্ক টেম্পারিং অভিযোগের পরও নীরব প্রশাসন, আশ্বাসের এক বছরেও চালু হয়নি কোডিং সিস্টেম

নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৭ অপরাহ্ণ
কুড়িগ্রামের বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম

কুড়িগ্রামের বেরুবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন মোঃ আব্দুল আজিজ

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-র...

২৪ July ২০২৬ · Friday · ০২:২৪ অপরাহ্ণ