শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০৫:২৯ পূর্বাহ্ণ
আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।দলীয় সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে একটি বিশাল জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিন প্রধানমন্ত্রী যশোরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন।

যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বিকেলের জনসমাবেশে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়টিকে কেন্দ্র করে যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শনে নেমেছেন কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ