শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Admin ১৩ June ২০২৬ · Saturday · ১০:০২ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গুড়া পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৩ জুন ২০২৬) ভাঙ্গুড়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা ভূমি অফিসার মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় ভাঙ্গুড়া পৌরসভার সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি

কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ...

১৩ June ২০২৬ · Saturday · ১০:০৪ অপরাহ্ণ