শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

ভৈরবে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০৮:৪০ পূর্বাহ্ণ
ভৈরবে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
ভৈরবে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

সোহানুর  রহমান  সোহান নিজস্ব প্রতিবেদক-: ভৈরবে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভুগী পরিবার। ভোক্তভুগী পরিবারটি জানায় প্রবাসে পাঠানো নামে একটি সংঘবদ্ধ  চক্র প্রতারণার মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ, ভুয়া টিকিট প্রদান এবং নেপাল ও মালয়েশিয়ায় নিয়ে সর্বস্ব লুটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় ভৈরবের দুর্জয় মোড়ে শামীম অ্যাড ফার্ম অ্যান্ড মিডিয়া হাউজে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো প্রতারণার বিস্তারিত তুলে ধরে দ্রুত বিচার ও অর্থ উদ্ধারের দাবি জানান। অভিযোগে বলা হয়, “আল ওয়াসী ভিসা ইন লিঃ” ও “এমপিআর গার্ড সিকোরিটি সার্ভিস লিঃ” নাম ব্যবহার করে একটি চক্র ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত ১২ জনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেয়। সংবাদ সম্মেলনে, মেহেদী হাসান, জনি মোল্লা, লিখন তালুকদার ও বশির আহমেদ নয়নের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়। ভুক্তভোগীরা জানান, কেউ জমি বিক্রি, কেউ ঋণ ও গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছেন। বর্তমানে তারা চরম আর্থিক সংকট ও মানসিক দুর্ভোগে রয়েছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৮ জুন কয়েকজনকে আলবেনিয়া পাঠানোর কথা বলে নেপালে নিয়ে অচেতন করে তাদের কাছ থেকে প্রায় ৬ হাজার ইউরো লুট করা হয়। এছাড়া ভুয়া টিকিট ও জাল কাগজপত্র দিয়ে বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রতারণার ঘটনাও তুলে ধরা হয়। ভুক্তভোগী তুসি আহমেদ অভিযোগ করেন, নেপালে অবস্থানকালে তাদের খাবারের সঙ্গে অচেতন করার ওষুধ মিশিয়ে দেওয়া হয় এবং অচেতন অবস্থায় তাদের সঙ্গে থাকা মোট ৬ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৮ লাখ ৫৮ হাজার টাকা, প্রতারক চক্র ছিনিয়ে নেয়। এছাড়াও আরেক ভুক্তভোগী 
মো. আবু সাঈদ বলেন, প্রতারক চক্রের সদস্যরা অফিস গুটিয়ে পালিয়ে গেছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে প্রতারকদের দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার, ক্ষতিপূরণ প্রদান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ