রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

শাসক নয়,৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর সেবক হতে চাই''হাজী মোঃ সবুজ আলম

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০২:৪৬ অপরাহ্ণ
শাসক নয়,৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন বাসীর সেবক হতে চাই''হাজী মোঃ সবুজ আলম

 

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে আবারও আশার আলো হয়ে দেখা দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক সাবেক দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান,হাজী মোঃ সবুজ আলম।

শাসক নয়,বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই"—এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ইতোমধ্যেই তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে আবারও জায়গা করে নিয়েছেন।

৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্ৰামের একটি সংক্রান্ত পরিবারের 

কৃতি সন্তান এবং দক্ষিণ বড়দল ইউনিয়নের ২বারের(প্রাক্তন)চেয়ারম্যান মরহুম হাজী জাহের আলী সাহেবের ছেলে হাজী মোঃ সবুজ আলম।

দীর্ঘ দিন ধরে এলাকায় সুনামের সাথে মানুষের কল্যানে রাজনৈতি করে আসছেন। পাশাপাশি শিক্ষা,ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব উপস্থিতি। 

তিনি তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সম্মানিত সদস্য,ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহিরপুর কয়লা আমদানি কারক গ্ৰুপের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে তিনি দায়িত্ব পালন করেছেন।

 

দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাজী মোঃ সবুজ আলমের স্বচ্ছ ইমেজ এবং জনহিতকর কাজের কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তুঙ্গে।

দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয় তরুণ ভোটাররা জানান,হাজী মোঃ সবুজ আলম একজন স্বচ্ছ সমাজ সেবক তিনি সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। আমরা চাই,চেয়ারম্যান হিসেবে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের আবারও হাল ধরুন।

প্রবীণ,তরুণ ও সুশীল সমাজ দাবি তুলেছেন হাজী মোঃ সবুজ আলম,এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদে তার নিয়মিত অনুদান এবং বেকার তরুণদের কর্মসংস্থান নিয়ে তার চিন্তা-ভাবনা সাধারণ ভোটারদের আশাবাদী করে তুলেছে।

এ ছাড়াও তারা জানান,আমার আশাবাদী আগামী ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমাদের প্রত্যাশা। 

নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম বলেন “আমি ক্ষমতার মোহে নয়, বরং প্রিয় ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা। বিশেষ করে মাদক,বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন,এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করে দক্ষিণ বড়দলকে তাহিরপুর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে,সততা, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার সঠিক সমন্বয় ঘটলে হাজী মোঃ সবুজ আলমের 

নেতৃত্বে দক্ষিণ বড়দল ইউনিয়নে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার এই সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতির সমীকরণকে অনেকটাই বদলে দিয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ