তাহিরপুরে ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নাসির মিয়ার গণসংযোগ ও মতবিনিময়
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির মিয়ার
ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন গ্রাম,বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের সমস্যা,সম্ভাবনা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন। তাঁর এ গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন স্থানীয়,তরুণ প্রবীণ ও মা-বোনদের দোয়া ও সমর্থন যাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী নাসির মিয়া এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
গণসংযোগকালে দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া বলেন,৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জনগণ সুযোগ দিলে দক্ষিণ বড়দল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন,নাগরিক সেবা সহজীকরণ এবং একটি আধুনিক,নিরাপদ ও উন্নত দক্ষিণ বড়দল ইউনিয়ন গঠনে কাজ করব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়,বরং পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।
দক্ষিণ বড়দল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,বিশিষ্ট সমাজ নতুন মুখ পরোপকারী,দানশীল ও মানবিক নাসির মিয়া,দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সময় মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দক্ষিণ বড়দল ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে মোঃ নাসির মিয়া ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর গণসংযোগ কর্মসূচিতে মানুষের উপস্থিতি ও আগ্রহ আগামী নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।