রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ বিষয়ে এমপি আজাদের বিবৃতি

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৮:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ বিষয়ে এমপি আজাদের বিবৃতি

 

 

‎এসকে এম মহসিন রেজা

‎উপজেলা প্রতিনিধি (খুলনা)

‎১০৪ খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাংসদ মাওলানা আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন বা সোস্যাল মিডিয়ায় যে ভিত্তিহিন তথ্য প্রদান করা হয়েছে সে বিষয়ে এমপি মহাদয়ের কিছু কথা..

‎সোমবার (১৫ জুন) সাংসদ মাওলানা আবুল কালাম আজাদ তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাই পেজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ প্রসঙ্গে এক বিব্রিত প্রদান করেন সেখানে তিনি বলেন, সুপ্রিয় কয়রা ও পাইকগাছাবাসী, 

‎প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ প্রসঙ্গে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশ করা হয়েছে সে বিষয়ে কিছু কথা তুলে ধরতে চাই।

‎অবহেলিত এই অঞ্চলের মানুষের ভাগ্য এবং এলাকার উন্নয়নে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত। কয়রা ও পাইকগাছাতে এর আগে উন্নয়নসহ বরাদ্দের কোন তালিকা কিংবা কোন প্রকার সুযোগ সুবিধা বিষয়ে জনগণকে অবহিত করা হতো না। ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ এ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এলাকার উন্নয়ন ও বরাদ্দের প্রতিটা বিষয় আপনাদের সামনে অনলাইন মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। দুই ঈদে যে সকল বরাদ্দ হয়েছে তা প্রকাশ্যে সকলের উপস্থিতিতে  স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে। আমার  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।  

‎বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইন পোর্টালসহ যে সংবাদ একটি মহল খুব ঢালাওভাবে প্রচার করার চেষ্টা করছে সে প্রসঙ্গে তিনটি কথা: 

‎১. কয়রাতে আমার কোন এপিএস নাই বা নিয়োগ দেওয়া হয়নি।  

‎২. নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত টাকা অসহায়, দু:স্থ, বেকার এবং গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। 

‎৩. তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এখানে কোন প্রকার অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।  

‎বিভিন্ন সংবাদ মাধ্যমে যাদের রেফারেন্স দেওয়া হয়েছে তা খুবই দুঃখজনক । ভবিষ্যতে এলাকার মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য সকলকে আহব্বান জানাচ্ছি।  

‎- মাওলানা আবুল কালাম আজাদ।  

‎মাননীয় সংসদ সদস্য 

‎১০৪, খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা)

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ