শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ১২:১৬ অপরাহ্ণ
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
রূপগঞ্জে রুপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নির্ধারিত সরকারি ফি ২,৪৩৫ টাকা হলেও শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে কোচিং ফির নামে ৪ হাজার টাকারও বেশি আদায় করা হয়েছে। তবে এই অর্থ নেওয়ার পরও নিয়মিত কোচিং কার্যক্রম পরিচালিত হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এছাড়া, পরীক্ষা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পুনরায় প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১,৮০০ টাকা করে কোচিং ফি দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একবার কোচিং ফির অর্থ পরিশোধের পর পুনরায় একই খাতে অর্থ দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “ভালো ফলাফলের আশ্বাস দিয়ে আমাদের সন্তানদের কোচিংয়ে বাধ্য করা হয়েছে। একবার ফি নেওয়ার পর আবারও অর্থ দাবি করা হচ্ছে, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।”
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অর্থ পরিশোধে দেরি হলে বা কোচিং ক্লাসে অনুপস্থিত থাকলে কিছু শিক্ষকের বিরূপ আচরণের শিকার হতে হচ্ছে। এতে তাদের মানসিক চাপ বাড়ছে এবং পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অনিয়ম শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে এবং শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বা অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ