রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে রাবিপ্রবির শিক্ষার্থীরা

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০১:১০ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে রাবিপ্রবির শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে রাবিপ্রবির শিক্ষার্থীরা

রাবিপ্রবি প্রতিনিধিঃ আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া থেরেংগু (ইউএমটি) এর মধ্যে একটি অভিপ্রায় পত্র স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকে রাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। অপরদিকে ইউএমটির পক্ষে স্বাক্ষর করেন ফিশারিজ ও একুয়াকালচার সায়েন্স অনুষদের ডিন ড. নাজিয়া বিনতে মুসা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রাবিপ্রবির পক্ষে সমন্বয় করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ইউএমটির পক্ষে সমন্বয় করেন সিনিয়র প্রভাষক ড. হাসান ইব্রাহিম শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ। ইউএমটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেলেন্ট অ্যান্ড রিসার্চ বিভাগের ডেপুটি ডিন ও সহযোগী অধ্যাপক প্রফেসর ড. ওয়ান মোঃ রাওহান বিন ওয়ান হুসিন, সিনিয়র লেকচারার ড. হাসান ইব্রাহীম শেখ এবং ড. আহসান হাবীব।

এই সমঝোতার আওতায় রাবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা আগামী বছর থেকে ইউএমটিতে একমাসব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পাবে।

এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথ গবেষণা, গবেষণা প্রবন্ধ প্রকাশ, সেমিনার আয়োজন, একাডেমিক তত্ত্বাবধান এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। পরবর্তীতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ নবায়ন করা যাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ